রাজশাহীতে কষ্টি পাথরের মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র্যাশব। রাজশাহী র্যা ব-৫ মঙ্গলবার বিকাল আনুমানিক ৪টায় নগরীর শাহ মখদুম থানাধীন ভাড়ালিপাড়া গ্রাম থেকে তাদের আটক করে।
র্যা ব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মূর্তি কেনা বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় তারা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাতবের অভিযানে ১৫১ কেজি ৫ গ্রাম ওজনের ৩ টি কষ্টি পাথরের মূর্তিসহ ৩ ব্যক্তিকে আটক করে।
আটককৃতরা হলেন- ভাড়ালিপাড়ার আতাউর রহমানে ছেলে মতিউর রহমান,বড় বনগ্রাম শেখপাড়ার আরমান আলীর ছেলে আতিকুল এবং আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর