ফেনী পৌরসভা উপ-নির্বাচনে ১১০০ ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে সরকার দলীয় এক ক্যাডারের বিরুদ্ধে। আর এ অপরাধে মামুন নামের ওই ক্যাডারকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার বেলা ১১টার দিকে বিড়িচী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক শাহেদ চৌধুরী। এ সময় প্রকাশ্যে সিল মারা ব্যালট পেপারগুলো বাতিল করেন তিনি।
ঘটনার সত্যতা স্বীকার করে প্রিজাইডিং অফিসার হাফেজ আহমেদ বলেন, সকাল থেকে প্রকাশ্যে অনেক ব্যালটে সিল মারা হয়েছে কিন্তু আমাদের কিছু করার ছিল না। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক মামুনকে হাতেনাতে ধরে ফেলেন।
[b]ফেনী, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
১১০০ ব্যালট পেপারে প্রকাশ্যে সিল
ফেনী পৌরসভা উপ-নির্বাচনে ১১০০ ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগ পাওয়া গেছে সরকার দলীয় এক ক্যাডারের বিরুদ্ধে। আর এ অপরাধে মামুন নামের ওই ক্যাডারকে ১০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত





