[b]ঢাকা:[/b] সহিংসতা,ভোটকেন্দ্রে আগুন,ব্যালট ও বাক্স ছিনতাই এসব কারণে আজ রোববার বেলা ২টাপর্যন্ত সারা দেশে মোট ২৩৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে।
সারাদেশ থেকে আসা বেলা ২টা পর্যন্ত স্থগিত কেন্দ্রেগুলো হল :  ঠাকুরগাঁওয়ে-৭০,দিনাজপুরে-৪৫,নীলফামারিতে-৯,লালমনিরহাটে-১,রংপুরে-৪৪, গাইবান্ধায়-৪৩,হবিগঞ্জে-২,ফেনীতে-১ কুমিল্লায়-৬,লক্ষ্মীপুরে-৩,চট্টগ্রামে-২,বগুড়ায়-৫০,শেরপুরে-১০,যশোরে-১৬,সুনামগঞ্জে-৫ এবং ঝিনাইদহে ৭টি কেন্দ্র ।
একতরফা এই নির্বাচনে ১৫৩ জন প্রার্থী ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এতে ১৫৩ আসনের চার কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের মধ্যে সাবেক ও বর্তমান মন্ত্রী ১৯ জন,প্রতিমন্ত্রী চারজন। এ ছাড়া আছেন সংসদ উপনেতা ও চিফ হুইপ।
বাকি ১৪৭টি আসনে আজ চার কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটারের ভোট দেওয়ার সুযোগ আছে। ১২টি দলের ৩৯০ জন প্রার্থী এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে দলের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।