[b]মৌলভীবাজার:[/b] বিরোধী দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জামায়াত কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ৪ টায় ভুয়াইবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জামায়াত ইসলামের ফয়সাল,শহিদুল ও সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে অবরোধকারীরা ভুয়াইবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুরের চেষ্টা করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের ওপর চড়াও হয় তারা। এতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।





