জেলার আমিনপুর থানার রূপপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মানিক হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিহত মানিক উপজেলার সন্যাসীবাদা গ্রামের নুরুল ইসলাম মিয়ার ছেলে।
রবিবার রাতের এ ঘটনায় সোমবার ভোরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও দলীয় সূত্রের দাবি,রবিবার রাতে একদল লোক বাড়িতে এসে পুলিশ পরিচয়ে মানিককে ডেকে নিয়ে যায়। পরে তিনি আর না ফিরে আসলে গভীর রাতে খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী স্থানে রক্তাক্ত লাশ পাওয়া যায়।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন জানান,নিহত মানিক রূপপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। পুলিশ পরিচয়ে অজ্ঞাত ব্যক্তিরা মানিককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আমিনপুর থানার ওসি ফারুক হোসেন জানান,রবিবার রাত ২টার দিকে কয়েকজন ডাকাত মানিকদের বাড়িতে ডাকাতি করতে আসে। এসময় মানিক তাদের চিনে ফেলায় ডাকাতরা তাকে ধরে নিয়ে বাড়ির পেছনে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান।
খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআর[/b]





