টাঙ্গাইলের রাজনা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
রোববার সকাল ৮টায় সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাজনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসাদ জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাজনা বাইপাস এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই একজন নিহত হয়। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিক ভাবে নিহতের নাম- পরিচয় জানা যায়নি। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
টাঙ্গাইলের রাজনা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল ৮টায় সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাজনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট





