নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটিতে পদ না পওয়া কর্মীদের সাথে কমিটিতে স্থান পাওয়া নেতাদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ঘটনায়  ছাত্রলীগের দুই নেতা আহত হয়েছেন।
বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি এবং টিয়ারশেল ছুঁড়ে বলে জানা যায়।
সংঘর্ষে আহতরা হলেন-ছাত্রলীগ নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম আহবায়ক তারেক মাহমুদ ও পলেটেকনিক ইনস্টিটিউট শাখার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম আজম।
নওগাঁ সদর মডেল থানার কর্মকর্তা সমীর সূত্রধর জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে এখনও পুলিশ মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]