এবার জাতীয় সংগীত গেয়ে রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এ জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কয়ারে সর্বাধিক গণজমায়েত করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ।
বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
এর আগে বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট জাতীয় পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় বাংলাদেশ।
এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এর সভাপতিত্বে বৃহস্পতিবার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেনা, নৌ ও বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
শ্রেণীহীন
এবার জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ডের প্রস্তুতি