রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিখোঁজের তিন দিন পর এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, নিখোঁজ দম্পতি আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানার লাশ উদ্ধার করেছে নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জীবনতলি এলাকার পার্শ্ববর্তী কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে জীবনতলি এলাকার লোকজন কাপ্তাই হ্রদে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। তাৎক্ষণিক নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে লাশ দু‘টি উদ্ধার করে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় নিয়ে আসা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) মনু সোহেল ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাঙামাটি বেড়াতে এসে আলাউদ্দিন-লিমা দম্পতি কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হলে হঠাৎ ঝড়ো-বাতাসে ইঞ্জিনচালিত নৌকা উল্টে নিখোঁজ হন।
[b]রাঙামাটি,২২মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]