[b]তেহরান:[/b] চিকিতসা সংক্রান্ত জ্ঞান উতপাদনে বিশ্বে ১৮তম অবস্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কয়েকটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রের পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক উপ-ব্যবস্থাপক আমির মোহসেন জিয়ায়ি বলেছেন, বিশ্বের ২৩৮টি দেশের মধ্যে ইরান ১৮তম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
এর আগে, ২০১১ সালে চিকিতসা সংক্রান্ত জ্ঞান তথা উঁচু মানের গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে বিশ্বে ইরান ২৩তম স্থান অধিকার করেছিল। তবে ২০০০ সালেও এ ক্ষেত্রে ইরানের অবস্থান ছিল ৫৩। গত কয়েক বছরে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান থমসন রয়টার্সে’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদন ও গবেষণায় ইরান বিশ্বে ২০তম স্থান অধিকার করেছে।
ইন্সটিটিউট অব সায়েন্টিফিক ইনফরমেশন- আইএসআই জানিয়েছে,১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক জার্নালগুলোতে ইরান ৬০,৯৭৯টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে। বৈজ্ঞানিক জ্ঞান উতপাদনে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান সবার শীর্ষে।
এছাড়া এর আগে ন্যানোটেকনোলজি বিষয়ক গবেষণা কাজে মধ্যপ্রাচ্যে প্রথম ও বিশ্বে অষ্টম স্থান অর্জন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। সূত্র: আইআরআইবি।
শ্রেণীহীন
চিকিৎসা বিজ্ঞানে ইরান বিশ্বে ১৮তম
চিকিৎসা সংক্রান্ত জ্ঞান উতপাদনে বিশ্বে ১৮তম অবস্থানে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কয়েকটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রের পরিসংখ্যানে এ তথ্য তুলে ধরা হয়েছে।





