সরকারের নীতি নির্ধারণ অমান্য করে পৌর সভার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সরকারের কয়েক কোটি টাকা লোপাটের কারণে মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে।
বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসককে এক ফ্যাক্স বার্তায় এই নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। যদিও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র আহম্মদ আলী কোন আদেশ পাননি বলে দাবি করেছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পৌর-২ শাখার সিনিয়র সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত স্মারক ৪৬/০৬৪/০৩২/০২/২৬৮/২০১৪/৫৮তে বলা হয়েছে যেহেতু আপনি ১৮টি প্রকল্পে সংশোধিত প্রাক্কলন প্রস্তুত করে এবং বিধি বহির্ভূতভাবে ঠিকাদার নিয়োগ করে ১৬টি কাজে ৩৪ কোটি বিল বাবদ অতিরিক্ত পরিশোধ দেখিয়েছেন।
এছাড়া ফ্যাক্স বার্তায় আরো বলা হয়েছে উল্লেখিত অনিয়ম ছাড়া বিধি বহির্ভূতভাবে অনেক কাজের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
মেযর আহম্মদ আলী ফ্যাক্স বার্তা বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত না পাবার কথা জানিয়ে বলেন, আদেশ পেলে তিনি আইনের আশ্রয় নেবেন।
মেহেরপুর জেলা প্রশাসক মোহা. মাহমুদ হোসেন ফ্যাক্স বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং মেয়র আহম্মদ আলীকে আদেশ বার্তাবাহক মাধ্যমে প্রেরণ করেছেন বলে জানান। এবং পত্র পাওয়ার পর থেকেই তা কার্যকর হবে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
গাংনী পৌর মেয়র আহম্মদ আলীকে অপসারণ
সরকারের নীতি নির্ধারণ অমান্য করে পৌর সভার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সরকারের কয়েক কোটি টাকা লোপাটের কারণে মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসককে এক ফ্যাক্স বার্তায়





