লালমনিরহাট: লালমনিরহাটে ১০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ট্রাক চালক হাফিজুল ইসলাম(২৫), আব্দুস সালাম(২৪), শফিকুল ইসলাম(২৩) ও মোতাহার হোসেন(২৬)। এদের সবার বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধায়।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কল) আদিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের ডিবি পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় চালকের সহকারী পালিয়ে গেলেও চালকসহ ৪ জনকে আটক করা হয়। ট্রাকটি লালমনিরহাট পুলিশ লাইনে আটক রয়েছে।
ট্রাকটি হাতিবান্ধা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]
শ্রেণীহীন
লালমনিরহাটে গাঁজাসহ আটক ৪
লালমনিরহাট: লালমনিরহাটে ১০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।