গাজীপুরে একটি বোতল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মহানগরের বাড়িয়ালী এলাকার পাপ্পু বোতল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে আগুনে প্লাস্টিকের বোতল তৈরির কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দু’ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম টাইমনিউজবিডিকে জানান, গাজীপুর মহানগরের বাড়িয়ালী এলাকাস্থিত পাপ্পু বোতল কারখানায় পুরাতন বোতল থেকে প্লাস্টিকের বোতল তৈরির কাঁচামাল প্রস্তুত করা হতো। রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রাপাত হয়।
আগুনে প্লাস্টিকের বোতল তৈরির কাঁচামালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ঘটনার সময় তালাবদ্ধ ওই কারখানায় বিদ্যুৎ ছিল না এবং উৎপাদন বন্ধ ছিল।
ধারণা করা হচ্ছে কারো ফেলে দেয়া জ্বলন্ত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি) //জেডআই