বাগরহাটের কচুয়া উপজেলার ফতেহপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ইলিয়াস শেখ (৩৫) নামে একজন নিহত ও অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা উদ্ধার কাজ শুরু করে।
বাগেরহাট থানার অফিসার ইন চর্জি (ওসি) আবু জিহাদ টাইম নিউজকে জানান, ঢাকা থেকে পিরোজপুরগামী দিগন্ত পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার ফতেহপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্ত ২০ জন আহত হয়।
গাড়ি ও আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ চলছে বলে জানান ওসি।
[b]বাগেরহাট,৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]