পুরুষদের মতোই নারীরা হাতে তুলে নিলেন বৈঠা। সেই বৈঠা নিয়ে উঠলেন বাইচের নৌকায়, ধরলেন গান। এরপর তীরবেগে ছুটে চললেন গন্তব্যের দিকে। একসময় সবার আগে ছুঁয়ে ফেললেন টার্গেট।
শনিবার সকালে আর্ন্তজাতিক নারী দিবসে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকার পয়সারহাট নদীতে এভাবেই অনুষ্ঠিত হয়েছে নারীদের নৌকা বাইচ।
বরিশাল, গোপালগঞ্জ, কোটালীপাড়া এলাকার ১৪ টি দল এ নৌকা বাইচে অংশ নেয়। প্রতিবছর নারী দিবসে নৌকা বাইচের এ আয়োজন করে আসছে তরঙ্গ নামে স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার নির্বাহী পরিচালক কহিনুর ইয়াসমিন বলেন, ‘পুরুষের চেয়ে নারীরা এখন আর পিছিয়ে নেই। নারীরা বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েও তারা সমাজে অবহেলিত।
তিনি বলেন, ‘আমরা নারীরা আর পিছিয়ে থাকতে চাইনা। চাই সমঅধিকার। এ অধিকার আদায়ের অংশ হিসেবেই নারীদের সমন্বয়ে নারীদের নৌকা বাইচের আয়োজন করেছি।
নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমস্থান অধিকার করেছে ঊষা অধিকারীর গোলাপ দল। দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলমালা রায়ের বেলী দল। তৃতীয় স্থান অধিকার করেছে সরস্বতী জয়ধরের জুঁই দল।
বেলা সাড়ে ১০ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে পয়সারহাট নদীর পাড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন- বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, কানাডা দূতাবাসের প্রধান রুদজুম্বন, আমেরিকার প্রতিনিধি লুচিয়া, স্থানীয় সমাজ সেবক অনন্ত কুমার অধিকারী, আবুল বাশার হাওলাদার, মো. জয়নাল মিয়া, জগদীশ অধিকারী ও সুভাষ সমদ্দার।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
নারীদের নৌকাবাইচ
পুরুষদের মতোই নারীরা হাতে তুলে নিলেন বৈঠা। সেই বৈঠা নিয়ে উঠলেন বাইচের নৌকায়, ধরলেন গান। এরপর তীরবেগে ছুটে চললেন গন্তব্যের দিকে। একসময় সবার আগে ছুঁয়ে ফেললেন টার্গেট।





