[b]সীতাকুণ্ড:[/b] সীতাকুণ্ডে র‌্যাব পরিচয়ে আটকের পর এক শিবিরকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন (২২)। তিনি জেলার কেদারখিল গ্রামের মাহমুদুল হকের ছেলে।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে তেরিয়াল এলাকায় তার লাশ পাওয়া যায়। নিহত মোশাররফ হোসেন সীতাকুণ্ড পৌরসভার ২নং ওয়ার্ডের ফন্তিছিলার ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নিহতের মাথার ডান পাশে গুলিবিদ্ধ ও নাকে মুখে রক্তক্ষরণের চি‎হ্ন রয়েছে।
পরিবারের সদস্যরা জানান,মোশাররফ গত শুক্রবার মিরসরাই ইউনিয়নের মিথাছড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পর দিন শনিবার ভোর রাতে র‌্যাব পরিচয়ে তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করলে তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।