বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজাওয়ানা হাসানের স্বামী অপহৃত আবু বকর সিদ্দিককে অপহরণের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স এই কমিটি গঠন করে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) শেখ মো. মারুফ হাসানকে অনুসন্ধান কমিটির প্রধান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাজ্জাদুর রহমানকের এর সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম,র্যা ব-৩ এর পরিচালক মেজর মো. সাদিকুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।
বুধবার দুপুর আড়াইটায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করে। এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করেছেন।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
আবু বকর সিদ্দিককে উদ্ধারে কমিটি গঠন
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজাওয়ানা হাসানের স্বামী অপহৃত আবু বকর সিদ্দিককে অপহরণের ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ





