আগামী ১৫ মে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এ নিয়ে আগামী ৪ মে নির্বাচন কমিশন সচিবালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সমন্বয় সভায় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য, শিক্ষামন্ত্রণালয়ের সচিব, প্রথামিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ পুলিশের মহাপরিদর্শকসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর প্রধানদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
বুধবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মোহসীন আলী স্বাক্ষরিত একটি চিঠিতে এ কথা জানানো হয়।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, তথ্য মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রথামিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ আনসারের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার (সকল), নির্বাচন কমিশনের সচিবালয়ের যুগ্ম সচিব, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (সকল), আইডিইএ এর উপ-প্রকল্প পরিচালক (সকল), এনআইডি উইং-এর সিস্টেম ম্যানেজার, উপ-সচিব/ পরিচালকে চিঠি দেয়া হয়েছে।
এ ছাড়াও চিঠিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত থাকতে না পারলে একজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়।
[b]ঢাকা, এএম, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
শ্রেণীহীন
ভোটার হালনাগাদের সমন্বয় সভায় উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের ইসির চিঠি
আগামী ১৫ মে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এ নিয়ে আগামী ৪ মে নির্বাচন কমিশন সচিবালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। সমন্বয় সভায় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য, শিক্ষামন্ত্রণালয়ের সচিব





