সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার সাড়ে ১৬ কোটি টাকা চুরির প্রধান আসামি সোহেলকে টাকাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার ৪টায় রাজধানীর শ্যামপুর বালুর মাঠের ৮নং রোডের তনি ভিলার তিন তলা থেকে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেছেন।
র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর বালুর মাঠ এলাকার একটি সাত তলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে ৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে,তাৎক্ষণিকভাবে তা গণনা করে দেখা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরো জানান,গ্রেফতারকৃত হাবীব প্রাথমিকভাবে ব্যাংক ডাকাতির ঘটনা স্বীকার করেছেন।
বিকাল ৫টায় র‌্যাব সদর দফতরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।
[b]ঢাকা, জানুয়ারি ২৮ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]