দু’দিন পরে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের গুলিশাখালী এলাকায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার ফায়ার সার্ভিস ও বনবিভাগের সদস্যরা বনের বিভিন্নস্থানে আগুন নিভাতে দিনভর কাজ করেছে। তবে এখনো শুকনো গাছ, শ্বাসমূল, শুকনো ডাল-পালা থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া দেখামাত্র পানিও স্প্রে করা হচ্ছে।
এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয়ে চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত করা হবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাত ৩টা পর্যন্ত কাজ করা হয়। ধোয়া দেখলেই ফায়ার সার্ভিস ও বনবিভাগসহ শ্রমিকরা ছুটছে সেখানে। তারা সতর্কতাবস্থায় রয়েছে।
বুধবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন বনের পয়ষট্টি ছিলা এলাকায় আগুন ধরে। বন বিভাগ আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
শ্রেণীহীন
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে
দু’দিন পরে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের গুলিশাখালী এলাকায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার ফায়ার সার্ভিস ও বনবিভাগের সদস্যরা বনের বিভিন্নস্থানে আগুন নিভাতে দিনভর কাজ করেছে। তবে এখনো শুকনো গাছ, শ্বাসমূল, শুকনো ডাল-পালা





