ব্যবসায়ীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ে জড়িত থাকার অভিযোগে ঢাকার আমিন বাজার এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাদব। এর মধ্যে সাভার থানা পুলিশের এক সদস্য, একজন সাবেক সেনাসদস্য ও পুলিশের এক সোর্সও রয়েছেন। শুক্রবার মধ্যরাতে র্যাবের অভিযানে তারা ধরা পড়েন। অভিযানে গুরুতর আহত হয়েছেন এক র্যাবের সদস্য।
আটককৃতরা হলেন- সাভার মডেল থানার সহকারী উপ পরিদর্শক ফাজিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল হক, সুজন, পুলিশের সোর্স মিরান খান ও সামসুল হক।
তারা সবাই দীর্ঘদিন ধরে অপহরণ ও জিম্মি করে অর্থ আদায়ের মতো অপরাধে জড়িত বলে র্যাব কর্মকর্তারা জানান।
আটক পুলিশ সদস্যের কাছ থেকে একটি পিস্তল ও ১৩টি গুলি এবং সাবেক সেনা সদস্যের কাছে একটি পিস্তল ও চারটি গুলি পাওয়া গেছে বলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান সাংবাদিকদের জানিয়েছেন।
র্যাব জানায়, সংঘবদ্ধ চক্র চট্টগ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করে স্বর্ণ আত্মসাতের পরিকল্পনা করছে খবর পেয়ে র্যাব-৪ এর সদস্যরা শুক্রবার রাতে আমিনবাজারের অভি পেট্রোলপাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে আবস্থান নিয়ে থাকা ওই চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এমন সময় ওই চক্রের এক সদস্য রড দিয়ে র্যাবের ক্যাপ্টেন নাহিদের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাভারের এনাম মেডিকেলে এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ওই চক্রের কয়েকজন পালিয়ে যায়।
[b]সাভার, ১৫ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
পুলিশ ও সাবেক সেনাসহ আটক ৫
অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সাভার থেকে ৫জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে রয়েছেন অবসরে যাওয়া সেনা সদস্য রেজাউল হক, সাভার মডেল থানার সহকারী উপ পরিদর্শক ফাজিকুল ইসলাম, পুলিশের সোর্স মিরান খান, স্থানীয় সামসুল হক ও সুজন।





