চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রলি চাপায় সুলতান (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুলতান দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার মসলেম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর থেকে একটি ট্রলিতে কাঠ নিয়ে দামুড়হুদায় ফিরছিলেন সুলতান। এসময় তিনি মনোহরপুর বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে কেরুর আখ বোঝাই একটি ট্রলি ওই ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ট্রলি চাপায় নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগর মনোহরপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রলি চাপায় সুলতান (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।





