ট্রাক চাপায় জনি শীল নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনি উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের ধর্ম শীলের ছেলে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,দুপুরে জনি কালীবাড়ী এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এসময় শেরপুরগামী একটি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
[b]ঢাকিা, ৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ [/b]
শ্রেণীহীন
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ট্রাক চাপায় জনি শীল নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জনি উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের ধর্ম শীলের ছেলে





