বান্দরবান চিম্বুক সড়কে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। নিহতের নাম মো: ওসমান (৩৪)।
মঙ্গলবার দুপুরে চিম্বুক সড়কের সীতা পাহাড়  নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে মাল বোঝাই একটি মিনি ট্রাক রুমা যাওয়ার পথে সীতাপাহাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হন। আহত হন সহকারিসহ ট্রাকে থাকা অপর দু’জন। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ পরিদর্শক মো: রফিক ঘটনার সত্যতা স্বীকার করেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]