গাজীপুরে ট্রাক চাপায় এক পুলিশ কনষ্টেবল ইসমাইল হোসেন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আরও ২ জন কনস্টেবল আহত হয়েছেন। আহতরা হলেন জব্বার ও শামীম।
ভোগড়া ফাঁড়ির এএসআই মো. শাহিন জানান, রোববার দিবাগত রাতে মহানগরের ভোগড়ায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে ডিউটি করছিলেন রেঞ্জ রিজার্ভ পুলিশের একদল সদস্য। ভোগড়া বাইপাস এলাকায় রাত তিনটায় ঢাকা থেকে ময়মননিংহ গামী একটি ট্রাক ও বিপরীত দিকের দু’টি ট্রাক মুখোমুখি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় একটি ট্রাক কর্মরত ওই তিন কনষ্টেবলের ওপর ছিটকে পড়লে তারা আহত হন। প্রথমে তাদের গাজীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকায় স্থানান্তর করা হলে ঢাকায় নেয়ার পথে ইসমাইল হোসেন (২৫) মারা যান।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
গাজীপুরে ট্রাক চাপায় এক পুলিশ কনষ্টেবল ইসমাইল হোসেন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ২ জন কনস্টেবল আহত হয়েছেন। আহতরা হলেন জব্বার ও শামীম। ভোগড়া ফাঁড়ির এএসআই মো. শাহিন জানান, রোববার দিবাগত রাতে মহানগরের ভোগড়ায় ঢাকা- ময়মনসিংহ





