মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মুক্তারপুর সেতু ও মিরকাদিম এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা উদ্ধার করা হয়।
ঢাকাগামী প্রিন্স অফ রাসেল ও স্বর্নদ্বীপ প্লাস নামের দুইটি লঞ্চ থেকে জাটকা গুলো উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ডের একটি দল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান সদরের মৎস কর্মকর্তা মো: রাশেদুজ্জামান।
তিনি আরো জানান, উদ্ধারকৃত জাটকা স্থানীয় মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
[b]মুন্সীগঞ্জ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]