হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সাধারণ সম্পাদক, যুব সংহতির উপজেলা আহ্বায়ক সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারনে সভা পন্ড হয়ে যায়। আহতদের মাধবপুর ও ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন বিকালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন কল্পে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা আহ্বান করা হয়। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও জেলা আহ্বায়ক সোবান চৌধুরী , জাতীয় পার্টির কেন্দ্রিয় নিবার্হী কমিটির সদস্য আহাদ চৌধুরী শাহিনসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরো জানা যায়, হলের ভেতরে আহ্বায়ক পদ প্রার্থী কদর আলী মোল্লার সমর্থকরা তার একটি ব্যানার লাগাতে গেলে অপর আহ্বায়ক প্রার্থী ওয়াহাব মিয়ার সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে দু গ্রুপের মধ্যে তুমুল হইচই, চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উপজেলা যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ(৪০),আলামিন(১৮),সাদ্দাম(২২), আব্দাল(২৫), সৈয়দ মিয়াপাঠান(৩৫),জুয়েল(১৮),তৈহিদ(২০) , আব্দুল ওয়াহাব(৫০), আশরাফ(২৫) নুর আলম( ২৫), ফজল মিয়া(৩৫) জসিম(২০) সহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ [/b]
মাধবপুরে জাপার ২ গ্রুপের সংঘর্ষে আহত ১৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সাধারণ সম্পাদক, যুব সংহতির উপজেলা আহ্বায়ক সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারনে সভা পন্ড হয়ে যায়। আহতদের মাধবপুর ও ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।
মারা গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরী মারা গেছেন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া আর কিছুই নয়, এর বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
জাতীয় পার্টিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি: আসুদ
জাতীয় পার্টিকে শেষ করতে ৫ আগস্টের পর থেকে নানা ষড়যন্ত্র করা হয়েছে। তবে সেই চেষ্টা কখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ।
















