২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১ জন এ পুরস্কার পেলেন।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন- কথাসাহিত্যে পূরবী বসু, কবিতায় হেলাল হাফিজ, প্রবন্ধে মফিদুল হক, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে হারুণ হাবীব, গবেষণায় যৌথভাবে জামিল চোধুরী ও প্রভাংশু ত্রিপুরা, অনুবাদ সাহিত্যে কায়সার হক, ভ্রমণকাহিনী মাহফুজুর রহমান, বিজ্ঞান-প্রযুক্তি ও পরিবেশ সাহিত্যে অধ্যাপক শহীদুল ইসলাম এবং শিশুসাহিত্যে যৌথভাবে কাইজার চৌধুরী ও আসলাম সানি।
এ বছর ১০টি ক্যাটাগরিতে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণার কথা থাকলেও নয়টি ক্যাটাগরিতে তা ঘোষণা করা হয়েছে। আগের দুই বছরের মতো এবারও নাটকে কেউ পুরস্কার পাননি।
এ বছর পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক, সনদ ও উপহারসামগ্রী। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে একাডেমির পরিচালক ড. শাহিদা খাতুন,সচিব আলতাফ হোসেন, উপপরিচালক মুর্শিদউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা
২০১৩ সালের বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১ জন এ পুরস্কার পেলেন।
ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতা পুরস্কার পেলেন সংগ্রামের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নূরে আলম
জুলাই বিপ্লব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা-২০২৬’-এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন দৈনিক সংগ্রামের কূটনৈতিক রিপোর্টার, জুলাইযোদ্ধা সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ নূরে আলম। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তাঁর রচিত হৃদয়স্পর্শী গল্প ‘‘বুলেট কেড়ে নিলো একটি নতুন বাসার স্বপ্ন’’-এর জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
দেশজুড়ে বিশেষ অভিযান হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার
দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘এশিয়ার নোবেল’খ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান’
দুর্গম ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান পেয়েছেন মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার-২০২৬। এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারকে অনেক সময় ‘এশিয়ার নোবেল’ হিসেবেও অভিহিত করা হয়। প্রান্তিক মানুষের পাশে দুই দশকের বেশি সময় কাজের আন্তর্জাতিক স্বীকৃতি।
অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে সহায়তাকারীদের উৎসাহিত করতে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
















