হিজাব পরিহিতা তিন মুসলিম নারী এবার ইতিহাস সৃষ্টি করেছেন। যা নজর কেড়েছে সমগ্র বিশ্বের।প্রায় একমাস যাবত বিভিন্ন দেশের গণমাধ্যম এবং ব্লগগুলোতে চলছে এ নিয়ে আলোচনা।

কোন পুরুষ সহর্কমী ছাড়াই রয়্যাল ব্রুনাই এয়ারলাইনস এর একটি বিশাল ক্রুজলাইনার উড়িয়ে এনেছেন সুদুর ব্রুনেই থেকে জেদ্দাতে।

আরব নিউজ সহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বেশ গুরুত্বের সাথে এ খবর ছেপেছে। এএফপি এপি’র মত পশ্চিমা সংবাদসংস্থাগুলোও প্রশংসা করেছে।

গত ২ ফেব্রুয়ারী  ব্রুনেই এর জাতীয় দিবসে ক্যাপটেন শারিফাহ যারিনাহ সুরিয়ানী সিনিয়র র্ফাস্ট অফিসার নাদিয়া কাশেম ও সিনিয়র র্ফাস্ট অফিসার সারিয়ানা নরডিন কে সাথে নিয়ে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার এর বিআইও-৮১ নং ফ্লাইটটি পরিচালনা করেন।

এটি একটি বিলাসবহুল এয়ারলাইনার। যাতে ২৫৪ জন যাত্রী একসাথে ভ্রমন করে থাকেন। রয়্যাল ব্রুনাই এয়ারলাইনার কোম্পানী এবার মুসলিম নারীদের জন্য অভুতর্পূব সুযোগ তৈরী করেছে।

কোম্পানীটি ঘোষণা করেছে এখন থেকে নারীরাও ফ্লাইট পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে যোগ্যতাই মুখ্য এবং হিজাবও কোন বাধা নয়।

উল্লেখ্য যে, এ কোম্পানীতে অনেক হিজাব পরিহিতা মুসলিম নারী বিভিন্ন পদে র্কমরত আছেন।

কেবি /এমবি