স্বাধীনতার ৫৫ বছর ইতিহাসের মালিক কে! স্বপ্নের মালিক জনগণ?
বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়। আমি স্বাধীনতার ১৫ বছর পর পৃথিবীতে এসেছি। তাই মুক্তিযুদ্ধ দেখিনি, দেখিনি পাকিস্তানি শাসনের বৈষম্য, দেখিনি ২৫ মার্চের কালরাত্রি, দেখিনি শরণার্থীদের দীর্ঘ মিছিল কিংবা মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্র। ইতিহাস জেনেছি বই পড়ে, মানুষের মুখের কথা শুনে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাওয়া নানা বর্ণনা থেকে।