জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে সাংবাদিকদের দুটি ফোরামের মধ্যকার এক ধরনের সমঝোতাকে কেন্দ্র করে কিছু গনমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দিন কয়েক ধরে বেশ আলোচনা চলছে।

এ আলোচনার সূত্রপাত হয় একটি বহুল প্রচারিত দৈনিকের সম্পাদক নঈম নিজামের একটি ফেইসবুক স্ট্যাটাসের সূত্র ধরে। যার মিসেস প্রেস ক্লাবের আসন্ন নির্বাচনে আওয়ামী ফোরমের পক্ষ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু ফোরাম তাকে মনোনয়ন দেয়নি। আর সে আলোচনায় অংশ নেন আরো দু’জন গনমাধ্যম তারকাসহ অনেকে। যাদের মধ্যে রয়েছন সাবেক এমপি গোলাম মাওলা রনি এবং পীর হাবিবুর রহমানের মত অভিজ্ঞ সাংবাদিক।

সাংবাদিকদের মধ্যকার সমঝোতাকে কেন তারা আ’লীগ জামাতের ঐক্য বলে চালিয়ে দিতে চাচ্ছেন সেটি আমার বোধগম্য নয়। আর সে কারনেই যারা এটাকে আ’লীগ-জামাতের ঐক্য বলে মনে করেন এবং প্রচার করছেন , তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন : আশা করি উত্তর পাব।

প্রশ্ন নং (১) যে বৈঠকে দুই ফোরামের মধ্যে সমঝোতা হয় সে বৈঠকে আ’লীগ ও জামাতের কারা কারা উপস্থিত ছিলেন সেটাকি আপনা্দের জানা আছে ? থাকলে দয়া করে তাদের নাম প্রকাশ করুন।

প্রশ্ন নং (২) দুই ফোরামের পক্ষ থেকে গোলাম সরোয়ারকে সভাপতি এবং রুহুল আমিন গাজীকে সাধারণ সম্পাদক প্রার্থী মনোনীত করায় যারা এটাকে আ’লীগ- জামায়াতের ঐক্য বলে চালাতে চান তারা কি জানেন রুহুল আমিন গাজী বিএনপি পন্থী পেশাজীবী সংগঠন গুলোর সমন্বয় গঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন । তাকে জামায়াত বলে চালিয়ে দেয়ার অপচেষ্টার কারন কি ?

এ সমঝোতা প্রক্রিয়াটি দীর্ঘ আলোচনা মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে , এটি একদিনে হয়নি। এত দিন যারা এব্যাপারে কোন প্রশ্ন তোলেননি , হঠাৎ করে তারা এত ক্ষিপ্ত হয়ে উঠলেন কেন? এটি না পাওয়ার ক্ষেদ ?

প্রশ্ন নং (৩) ঐ সমঝোতাকে আলীগ- বিএনপি ঐক্য না বলে আলীগ-জামায়াত ঐক্য বলা হচ্ছে কেন?

প্রশ্ন নং (৪) যে নির্বাচন হওয়ার কথা ছিল গত ডিসেম্বর মাসে সে নির্বাচনটি এখনো কেন অনুষ্ঠিত হল না?

প্রশ্ন নং (৫) নির্বাচন না করে কারা প্রেস ক্লাব ম্যানেজিং কমিটির অর্ধেক পদ দাবী করে আসছিলেন সেটি কি আপনাদের জানা আছে?

প্রশ্ন নং (৬) না পাওয়ার ক্ষোভ থেকে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু একজন সাংবাদিক অথবা একজন বিবেক সম্পন্ন মানুষ কি গুজবে কান দিয়ে, সঠিক তথ্য আড়াল করে ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে একজনকে প্রশ্নের মুখে ঠেলে দিতে পারেন ?

প্রশ্ন নং (৭) সত্যকে আড়াল করে যারা ফায়দা হাসিল করতে চায় তাদের কথা কিংবা উড়ো কথার উপর ভিত্তি করে বিতর্ক তৈরী করা নৈতিক কিনা ? (সূত্র: ফেসবুক)