গুগোল লোকাল গাইডস গুগোলের একটি নতুন পরিসেবা। যার মূল উদ্দেশ্য হল ছবি শেয়ার, স্থানীয় বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া, গুগোল ম্যাপে কোন স্থান যোগ বা হালনাগাদ করা ও গুগোল ম্যাপে পর্যটকরা যেসব দর্শনীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়সহ ঐতিহাসিক নিদর্শনগুলোতে ঘুরতে যায় সেসব জায়গার রিভিও ও রেটিং দেয়া।

আরও সহজভাবে বলতে গেলে, লোকাল গাইডের মাধ্যমে প্রতিটি বিষয়বস্তুর ভাল-মন্দ দিক তুলে ধরা যাবে। লোকাল গাইডইসের মাধ্যমে অনেক ছোট ছোট পণ্য ও সেবার মান তুলে ধরা যায়।

উদাহারণ সরূপ বলা যেতে পারে, আমাদের দেশে অনেক পর্যটক আসে। তারা লোকাল গাইডসের মাধ্যমে দর্শণীয় স্থান, রেস্টুরেন্ট, স্থাপনা কোনটার মান কেমন তা অনায়াসেই জানতে পারবে।

বিশ্বের ৪০ টির বেশি দেশে অর্থাৎ যে সকল দেশে গুগোল ম্যাপ আছে সে সকল দেশের যে কেউ লোকাল গাইডস হতে পারবে। সেক্ষেত্রে তাকে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে ও তার একটি গুগোল একাউন্ট থাকতে হবে এবং তাকে অবশ্যই এই http://g.co/LocalGuides লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে।

আপনার যদি ইন্টারনেট সংযোগসহপিসি, ল্যাপটপ অথবাস্মার্ট ফোন থাকে তবে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে গুগল লোকাল গাইডে অংশগ্রহণ করতে পারবেন।

লোকাল গাইডসে ৪ টি লেভেল আছে। আপনি কি পরিমান রিভিও করেছেন তার উপর আপনার লেভেল নির্ভর করে।

প্রত্যেক লেভেলের জন্য আলাদা আলাদা উপকারিতা বা সুবিধা রয়েছে। আপনি যদি লেভেল ৩ লোকাল গাইডস হন, তবে গুগোল ম্যাপ এ্যাপে আপনার আইডিতে একট বেজ যুক্ত হবে।

আপনি যদি আপনার রিভিও অব্যাহত রাখেন তবে আপনার শহরে লোকাল গাইডের অনুষ্ঠিত যে কোন ইভেন্টে যোগদানের জন্য আমন্ত্রণ পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেক ভাল মানের রিভিও নিয়মিত করতে হবে।

রিভিও করার সময় আপনাকে যে সকল বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে তা হল আপনি যে পণ্য বা সেবার রিভিও করছেন তা যে সত্য, সুন্দর গোছানো,সুষ্ঠু ওসুষম হয়। সর্বোপরি আপনাকে একজন ভাল নাগরিকের ভূমিকা পালন করতে হবে।

গুগোল লোকাল গাইডস দুই ধরনের কমিউনিটির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অফিসিয়াল কমিউনিটি ও আনঅফিসিয়াল কমিউনিটি।

বিশ্বের ২৫ টি শহরে অফিসিয়াল কমিউনিটি (এটি আগের ভার্সান, নতুনকরেআরহবারনয় ) ও স্বল্প সংখ্যক শহরে আনঅফিসিয়াল কমিউনিটি চালু আছে।

বিশ্বব্যাপী গুগোল লোকাল গাইডস কমিউনিটিগুলো নিয়ে গুগোল মাই ম্যাপ (https://goo.gl/hw9dNr) চালু করেছে।

সম্প্রতি বাংলাদেশে গুগোল লোকাল গাইডসের দুটি আনঅফিসিয়াল কমিউনিটি চালু হয়েছে। বাংলাদেশ লোকাল গাইডস (https://goo.gl/Ipa76i) ও ময়মনসিংহ লোকাল গাইডস (https://goo.gl/dLAZtq)। আপনি চাইলে যে কোন কমিউনিটিতে যোগ দিয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।

পাভেল সারওয়ার

মডারেটর

ময়মনসিংহ লোকাল গাইডস