হাড় কাঁপানো শীত আর দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা, এরই মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল ২০১৪ । একটি বছরের সমাপ্তি , নতুন আর একটি বছরের আগমন । সকল প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভাবনা জানাচ্ছেন আমাদের অতিথি লেখক মেহেদি তারেক।

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ বলেন, দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার নিজের বিশ্ববিদ্যালয় জীবনও এ বছর আনুষ্ঠানিক ভাবে শেষ হল। ক্যাম্পাসের সেই দিনগুলি এবং সেই চিরচেনা মুখগুলা অনেক বেশী মিস করি।

সামনের দিনে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হিসাবে আরও অনেক দূর পৌঁছাবে সেই প্রত্যাশায় রইলাম। জয়তু গবি জয়তু গবিসাস।

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ পারভেজ বলেন, এ বছর প্রাপ্তি ও অপ্রাপ্তির মাপকাঠিতে প্রাপ্তির পাল্লাই ছিল বেশ ভারী। কেননা এ বছর আমরা বাংলাদেশে প্রথমবারের মত উদযাপন করেছি বিশ্ব ফার্মাসিস্ট দিবস যা বিশ্বব্যাপী আলোরন সৃষ্টি করেছিল । এছাড়াও মানবাধিকার দিবস, গাঁজায় ইজরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন সহ আরো নানা কর্মসূচী পালন করছি । পরিশেষে বলতে চাই চলে গেলে কষ্ট পেওনা কেননা যাওয়ার ধর্মই হচ্ছে এর থেকে ভাল তোমার জন্য অপেক্ষা করছে ।

বাংলা বিভাগের শিক্ষার্থী মাকসুদুল হক ইফাতের ভাষায়,

“২০১৪ এখন স্মৄতিতে স্মরণ,

২০১৫ কে করি শুভেচ্ছায় বরন।‘’

২০১৪ বছরটি ছিল আমার জীবনের স্মরণীয় একটি বছর কারণ এ বছরে আমি ভর্তি হই গণ বিশ্ববিদ্যালয়ে । তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে জানা, গণ বিশ্ববিদ্যালয়ের সাথে ভাবের আদান প্রদান। ২০১৪ তে ই আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব নামে একটি উৎসব হয় । ঐখানে আমি সক্রিয়ভাবে অংশগ্রহন করি, ঐ দিনটি ছিল আমার জীবনের স্মরণীয় একটি দিন ।

গণ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার আবু মোহাম্মদ মোকাম্মেল বলেন, গণ বিশ্ববিদ্যালয় যে চেতনা ও আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তা বজায় রাখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা- কর্মচারীদের । ২০১৪ সালে আমরা আমাদের আদর্শের কথা মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তাই করবো । গণ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে আগাম ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

তবে আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রাক্তন ভিসি স্যারকে । আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি ।

ইআর