জামায়াতে ইসলামকে প্রশ্রয় দিলে দেশ নাপাক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
রবিবার জাতীয় প্রেসক্লাবে এক বৈঠকে মাসউদ বলেন, “জামায়াতে ইসলাম মওদুদির দল। মুওদুদি ইসলামের ভূল ব্যাখ্যা দিয়েছে।
তিনি নবীদের মতাদর্শে বিশ্বাসী না হয়ে হিটলার, মোসুলিনির আদর্শে বিশ্বাসী হয়ে এই দল গঠন করেছিলেন।এটা তার লেখা কোরআনের তাফসির পড়লেই বোঝা যায়।”
“এই জামায়াতে ইসলাম নাপাক দল। এদের প্রশ্রয় দিলে দেশ নাপাক হয়ে যাবে। যারা এদর প্রশ্রয় দিবে তারাও নাপাক হয়ে যাবে।”
এ সময় মঞ্চে উপস্থিত খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও নৌ-মন্ত্রী শাজাহান খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “জামায়াতের নেতা কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন রুপ নিয়ে মুসলমানদের উপর আঘাত করছে।
তাই আমি অগেই বলেছি যে দেশে জামায়েতের মত দল আছে সেদেশে আই এসের কোন দরকার নাই। তাদের কেন এখনো নিষিদ্ধ করছেন না। আদালত রায় দিয়েছে আপনারা কেন বসে আছেন।”
বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের আয়োজনে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র উত্তরণের উপায় নিয়ে গোল টেবিল বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামি লীগ নেতা ও খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, নৌ-মন্ত্রী শাজাহান খান, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান,শেখ শহিদুল ইসলাম।
ইআর/এসএম





