মহান মুক্তিযুদ্ধের কথা বলে যারা এদেশের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছেন তারা দেশের গণতন্ত্রকে হত্যা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ আয়োজিত 'বিপর্যস্ত গণতন্ত্র উত্তোরণে ছাত্ররাজনীতির ভূমিকা' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কামাল হোসেন বলেন, স্বাধীনতা আন্দোলন হয়েছিল এদেশের গণতন্ত্রের মুক্তি,অর্থনৈতিক মুক্তি,মানুষের বাক স্বাধীনতা এবং মুক্ত চিন্তার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য। এগুলোর কোন কিছুই আজ বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, শুধু মুখেই খই ফুটে মুক্তিযুদ্ধের চেতনার। এর কিছুই বাস্তবে প্রতিফলিত হয়না।এর জবাব এদেশের জনগণের কাছে একদিন দিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রকে হত্যা সংগঠনের সভাপতি আজম রুপু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, ড. শাহদীন মালিক প্রমুখ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে: ড.কামাল
মহান মুক্তিযুদ্ধের কথা বলে যারা এদেশের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছেন তারা দেশের গণতন্ত্রকে হত্যা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।