বিএনপি জাতীয় ঐক্যের নামে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। অনেকে আজ ঐক্য চাচ্ছেন, অবশ্যই ঐক্য গড়তে হবে তবে সেই ঐক্য হতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য এবং দেশের জনগনের ঐক্য।
আজ শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা গুলো বলেন।
ওবায়দুল কাদের বলেন, অভিন্ন সাম্পদায়িক উগ্রবাদ মোকাবেলায় আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস জঙ্গীবাদ ও সাম্পদায়িক উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
নুষ্ঠানে ঘূর্নিঝড়ে ক্ষতিগস্থ গরীব অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষি উপকরণ বিতরণ এবং ৬শত ৮ কোটি টাকা আর্থিক ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয় ।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খিজির হায়াত উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাম্প্রতিক ঘূর্নিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্থ ও গরীব অসহায় ৩শ পরিবারের মাঝে ৫ শ বান্ডেল ঢেউটিন, নগদ ১৫লাখ টাকা, ২০জন প্রতিবন্ধীর মাঝে ২০খানা হুইল চেয়ার, ৫০০ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ এবং ৬শ ৮৮ কোটি টাকা ব্যয়ে একটি ডায়াবেটিক হাসপাতালসহ ২১টি প্রকল্প উদ্বোধন করেন।
এমই





