বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইতিহাস বিকৃতির বিধ্বংসী মনোভাব থেকে  বিরত থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। ‘শেখ মুজিবর রহমান ব্যর্থ রাজনীতি বিদ’ তারেক রহমানের এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘তার এ কথার জবাব দেয়ার দাবি রাখে না’।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের এ নেতাকে (তারেক রহমান) ইতিহাস বিকৃতি বক্তব্য থেকে বিরত রাখবেন। তার বক্তব্য রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। তারেক রহমানের বক্তব্য মনস্তাত্বিক বিকৃতিতে পরিণত হয়েছে।
সুরঞ্জিত বলেন, ‘বলারতো কিছু নেই। গতকাল মতিঝিলে দিনে-দুপুরে খুন হয়েছে। কুমিল্লায় ছাত্রলীগে-ছাত্রলীগে খুনোখুনি হয়েছে। এতে আমরা বিব্রত। আমরা চাই আইন শৃঙ্খলার উন্নতি হোক’।
তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা যত সচল হবে, আইন শৃঙ্খলার ততই অবনতি ঘটবে। এজন্য র্যাশবকে আরও এলিট ও আধুনিক করা হোক। র্যানবকে পুলিশের বাইরে রেখে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে নিয়ে কার্যকর করা হোক।
সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]