যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ভারতে যে নির্বাচন হয়েছে সেটি গণতান্ত্রিক পদ্ধতিতেই হয়েছে। এ নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। এ নির্বাচন বাংলাদেশে কোন প্রভাব ফেলবে না।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
যোগাযোগমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন বাংলাদেশের সঙ্গে তাদের যে বন্ধুপ্রতিম সম্পর্ক তাতে কোন প্রভাব ফেলবে না। তাদের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক সবসময় ইতিবাচক ছিল। এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি যদিও আজ সংসদে নেই। তবুও তারা দেশের বড় এবং প্রধান বিরোধী দল। তারা সবচেয়ে বড় ভুল করেছে গত ৫ জানুয়ারির নির্বাচনে না এসে। যার খেসারত তাদেরকে এখন দিতে হচ্ছে। তারা সব সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখতে চায়।
তিনি আরও বলেন, বিএনপি বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতে চায়। সম্প্রতি নারায়ণগঞ্জ ইস্যু নিয়ে তারা তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দিচ্ছেন। তারা এ ঘটনায় পুরো র্যাুব বাহিনীকে খারাপ বলছেন। আমাদের মাঝে খারাপ থাকতে পারে। তাদের দলেও খারাপ থাকতে পারে। র্যাপবের মাঝেও কিছু সংখ্যক খারাপ থাকতে পারে। এর জন্য পুরো র্যাবব বাহিনী বা কোন দলকে খারাপ বলা যায় না।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৩ বছর: পেছনে ফিরে দেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামনুল হক শামীম প্রমুখ।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
'ভারতের নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন নই'
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,ভারতে যে নির্বাচন হয়েছে সেটি গণতান্ত্রিক পদ্ধতিতেই হয়েছে। এ নির্বাচন নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। এ নির্বাচন বাংলাদেশে কোন





