সংবাদপত্রের ডিক্লারেশন বাতিলের দায়িত্ব জেলা প্রশাসকদের দেয়ার সরকারী উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান এ উদ্বেগ জানান।

জামায়াত সেক্রেটারি বলেন, “ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার পত্রিকার ডিক্লারেশন বাতিলের দায়িত্ব জেলা প্রশাসকদের নিকট ন্যস্ত করতে যাচ্ছে। দেশ পরিচালনায় সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকা দেয়ার জন্য সরকার এ কালো আইন পুনরুজ্জীবিত করতে চায়।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সরকার চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, দৈনিক আমার দেশসহ বেশ কিছু ছোট ছোট পত্রিকার প্রচার ও প্রকাশনা বন্ধ করে রেখেছে। সরকার এ কালো আইন পুনরুজ্জীবিত করার মাধ্যমে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফসল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়।

সরকারকে এ ধরনের কালো আইন পুনরুজ্জীবিত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যথায় উদ্ভুত পরিস্থিতির সকল দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। সেই সাথে

সরকারকে এ ধরনের কালো আইন পুনরুজ্জীবিত করা থেকে বিরত এবং এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান ডা. শফিকুর রহমান।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই