বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ-মুগদা জোনের রুকন ও ইউনিটের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নরুল ইসলাম বলেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ বিনির্মান করতে হবে। ইসলামকে বাদ দিয়ে শান্তি ও অধিকার প্রতিষ্ঠা রূপকথার গল্প ব্যতিত কিছুই না। যার দৃষ্টান্ত, বিগত ৫৪ বছর বাংলাদেশ মানুষের তৈরি আইনে পরিচালিত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অপশাসন, বৈষম্যের শিকার হয়েছে। মানুষের নূন্যতম অধিকার লাভের সুযোগ ছিল না। মানুষে-মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়েছে সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুজিবাদ নামক মানুষের তৈরি মতবাদে। অথচ আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইসলাম ব্যতিত আর কোন মতবাদ গ্রহনযোগ্য নয়। তাহলে আমরা কার মতবাদ অনুসরণ করছি?- কাকে নেতা মেনে নিচ্ছি?- একমাত্র রাসূল (সা.) ব্যতিত আর কাউকে নেতা হিসেবে অনুসরণ করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ ছেড়ে মানুষের আদর্শেল দিকে ছুটে চলায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি এবং হবেও না।
এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত সুখী-সমৃদ্ধ কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়। ছাত্র-জনতা যেই বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছে। যেই বাংলাদেশ গঠন করতে নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিয়েছে, জামায়াতে ইসলামী সেই বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই ইসলামের সুমহান ছায়াতলে ধর্মবর্ণ, দলমত নির্বিশিষে দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহŸান জানান। তিনি আরো বলেন, আল্লাহর ভয় কোন ব্যক্তির মধ্যে থাকলে তিনি দুর্নীতি, সন্ত্রসী, চাঁদাবাজি, জুলুম-নির্যাতন প্রশয় বা সমর্থন দিতে পারে না। নিজেও অপকর্ম করে না, নিজ দলের নেতাকর্মীদেরও অপকর্ম করতে দিতে পারে না। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লাহভীতু মানুষ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। যার কারণে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঠ পর্যায়ে একজন নেতাকর্মীও দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করে না এবং করবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য সবুজবাগ-মুগদা জোন পরিচালক ড. মো. মোবারক হোসাইনের সভাপতিত্বে ও সহকারী জোন পরিচালকমনির বিন আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সবুজবাগ দক্ষিণ থানা আমীর আব্দুল বারী, সবুজবাগ পূর্ব থানা আমীর রওশান জামান, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা পশ্চিম থানা আমীর মতিউর রহমান, মুগদা পূর্ব থানা আমীর ইসহাক, মুগদা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আমীর মো. ইয়াকুব আলী সহ জোনের থানা সেক্রেটারী ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।
এইচআর