সোমবার (৪ এপ্রিল) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় এ নির্দেশ দেন তিনি।

সবাইকে নিজ নিজ যায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সড়কে কোথাও যেন যানজট না হয়, সেদিকে কঠোরভাবে মনিটরিং করতে হবে। 

এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এলাকায় যানচলাচলে জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকে নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

এ সময় সভায় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা।

এমআর