যুক্তরাষ্ট্র –যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত গবেষানা মূলক প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গতকাল রোববার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন,গতকাল প্রকাশিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির রিপোর্টে দেখা গেছে, ৪২.৪৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত এবং ৩৫ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিত।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৪১ শতাংশ ভোট পড়েছে বলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে উল্লেখ আছে, এমন দাবি করেন ড. হাছান মাহমুদ।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, এ রিপোর্টে আরও দেখা গেছে, বর্তমান সরকার মানুষের নিরাপত্তার স্বার্থে যে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশের ৮৫ ভাগ মানুষ এর সমর্থন দিয়েছে এবং ৮০ ভাগ মানুষ বিএনপিকে সহিংসতার পথ থেকে ফিরে আসার দাবি জানিয়েছেন। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহীনি যে ভাবে মাঠে আছে, তাদেরকে মাঠে বহাল রাখার জন্য ৬১ ভাগ মানুষ সমর্থন দিয়েছে বলেও জানান সাবেক এ মন্ত্রী।
কয়েক দিন আগে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছিলেন, “শেখ হাসিনাকে রাজনৈতিক শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে নামানো যাবে না তাকে অন্য ভাবে ধাক্কা দিতে হবে” এ বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন জঙ্গি ও বিদেশি শক্তি দিয়ে ধাক্কা দেয়ার কথা বলেছেন। দুদুর এ বক্তব্যেই প্রমানিত হয় তারা গণতন্ত্রকে ব্যাহত করতে চায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, “রাবিতে সাধারণ ছাত্রদের ব্যানারে শিবির ও জঙ্গি সংগঠন আন্দোলন করেছ বলে আমরা জানতে পেরেছি।”
রাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের যেসব নেতা-কর্মীর সম্পৃক্ততা রয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন,“ ছাত্রলীগ আওয়ামী লীগের সহযোগী নয়,ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে ছাত্রলীগ।”
তিনি আরও বলেন, ছাত্রলীগ বৃহৎ একটি সংগঠন। তাই এখানে বিভিন্ন সময় বিভন্ন অনুপ্রবেশকারীরা প্রবেশ করে। অতীতে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ে এমন ঘঠনায় আমরা দেখেছি সেখানে যারা ছাত্রলীগের ব্যানারে ওই ঘটনা ঘটিয়েছিল পরে তাদের আসল পরিচয় পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেশনা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন,প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আবদুস সোহহান গোলাপ,কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
রাজনীতি
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জরিপে সন্তুষ্ট আওয়ামী লীগ
যুক্তরাষ্ট্র –যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত গবেষানা মূলক প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গতকাল রোববার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে আওয়ামী লীগ।





