বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন। গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যলয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের কথা স্বীকার করে বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, বৈঠক হওয়ার কথা শুনেছেন, তবে বৈঠক কখন হবে তা তিনি জানেন না। বিএনপি'র দায়িত্বশীল একটি সূত্র বৈঠকের খবর নিশ্চিত করেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ ও আন্দালনের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়। এর আগে ১৮ ফেরুয়ারি অসুস্থাবস্থায় অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে তার ঢাকাস্থ বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১২ নম্বর রোডের ১৯ নম্বর বাসায় দেখতে যান খালেদা জিয়া।
বি. চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ছিলেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)// এএইচ[/b]
রাজনীতি
খালেদা-বি.চৌধুরী বৈঠক বৃহস্পতিবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন। গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যলয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।





