বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণ ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে দু’জন নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন এই দুই সদস্য হলেন- দলটির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ (১৯ জুন) বুধবার দুপুর পৌনে ১২ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, দলের গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির শুন্য পদে ইকবাল হাসান টুকু ও সেলিমা রহমানকে নিয়োগ দিয়েছেন।

রিজভী বলেন, ২০১৬ সালের আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের স্থায়ী কমিটিতে বেশ কয়েকটি পথ ফাঁকা থাকে। তার মধ্যে ২টি পদে দলের ভাইস-চেয়ারমান বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু’কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অধ্যাপক শাহিদা রফিক, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি