রোববার (১৩ অক্টোবর) জাপানের নাগোয়া উত্তর এবং দক্ষিণ শাখা আয়োজিত কর্মী শিক্ষা বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইকামাতে দ্বীনের কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। প্রবাস জীবনে হালাল রুজি অর্জনের পাশাপাশি আদর্শ মুসলিম পরিবার এবং সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর এক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা হলো ইসলামী আন্দোলনের প্রাণ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসলামে ইজম বা মনগড়া মতবাদের কোনো স্থান নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং কোরআন ও হাদীসই হলো তার একমাত্র মানদণ্ড।

বৈঠকে সভাপতিত্ব করেন জনাব শহীদুল ইসলাম মল্লিক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ ও জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ।

জনাব শাহরিয়ার কামালের পরিচালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নাগোয়া দক্ষিণ শাখার সভাপতি আজিম আহমেদ ভূইয়া ও শাহ আলম শিকদার প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি