সোমবার (২৯ জানুয়ারি) দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও মিছিলটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

গত শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেন। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে।

উল্লেখ, বিএনপি ওইদিন কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।

এমএইচ