আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক ব্যপক হয়রানি বন্ধ ,বিরোধী দল মনোনিত কাউন্সিলর প্রার্থীদের প্রচার কাজে ক্ষমতাসীন লোকজনের বাধা প্রদান, হুমকি-ধমকি দেয়া সহ ও স্বাভাবিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর সুযোগদানের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, এক দিকে নির্বাচনে প্রচার-প্রচারণায় সকল প্রার্থীদের সমান সুযোগ দেয়া হচ্ছেনা অন্য দিকে বিরোধী দল মনোনিত কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক ব্যপক হয়রানি করা হচ্ছে।
তিনি বলেন, গত ২ দিনে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের বাড়ীতে বারবার গিয়ে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা পরিবারের সদস্যদেরকে হয়রানি করেছে। এমনকি নির্বাচন থেকে বিরত রাখার হীন উদ্দেশ্যে গতকাল কাউন্সিলর প্রার্থী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকবাল ও এ্যাডভোকেট এনায়েত হোসেনের বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো হত্যা মামলায় চার্জশিট প্রদান করেছে পুলিশ।
জনাব খান বলেন- নির্বাচনে প্রচার-প্রচারণায় বিরোধী দল মনোনিত প্রার্থীদের সমান সুযোগ দেয়া সহ হয়রানি না করার জন্য নির্বাচন কমিশনের কাছে বারবার দাবী জানানো হলেও কোন প্রতিকার মেলেনি। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের শংকা দিনদিন বাড়ছে।একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সরকার ৫ জানুয়ারীর মার্কা নির্বাচন করার ষড়যন্ত্র করছে।
এআই/





