বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৩তম বার্ষিকী উপলক্ষে বরিশালে সমাবেশ ও লাল পতাকা মিছিল হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) নগরীর সদর রোডে সমাবেশ এবং নগরির প্রধান প্রধান সড়কে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, বাসদ নেতা মানিক হাওলাদার, নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শহীদুল ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (খুলনা-২৩২৪) -এর সভাপতি দুলাল মল্লিক, সোনরগাঁ টেক্সটাইলের শ্রমিক নেতা নুরুল হক, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের শানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি সাগর দাস, মহানগর সভাপতি প্রতিভা রায় প্রমুখ। সভা পরিচালনা করেন বাসদের বদরুদ্দোজা সৈকত।

নেতৃবৃন্দ সারাদেশে সীমাহীন লুটপাট-দুর্নীতি, মূল্যবৃদ্ধি, শ্রমিক ছাঁটাই, নারী নির্যাতন-ধর্ষণ আর খুনের ঘটনাগুলো দিন দিন নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। করোনা মহামারীতে এদেশের চিকিৎসা ব্যবস্থার ভঙ্গুর দশা সবার সামনে উন্মোচিত হয়েছে। এটা আজ স্পষ্ট ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব দূর করার জন্য অর্থাৎ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজতন্ত্রের কোন বিকল্প নাই। প্রেস বিজ্ঞপ্তি

এমবি