বিএনপির আন্দোলন নিয়ে চিন্তা করার মত কিছুই নেই। তাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
শুক্রবার সকালে ৭ মার্চ উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আমু বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ৭ মার্চের ভাষণ থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। তাহলেই দেশের উন্নয়ন সম্ভব।
শিল্পমন্ত্রী বলেন, ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)  সমাবেশে স্বাধিকার আন্দোলনের ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধুর এ অবদানের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' স্লোগান দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
[b]ঢাকা, এমআর, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // জিই
[/b]