জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, 'ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি ও মোদির বিশাল জয়ে বাংলাদেশের একটি মহলের জিভে পানি এসেছে'।
রোববার বিকালে গাইবান্ধা জেলা সদরের নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,  ভারতের নতুন সরকার আসার পরে দু’দেশের মধ্যে সম্পর্কের কোনো অবনতি হবে না। বরং এ সম্পর্ক আরো দৃঢ় হবে।
ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপি সরকারের প্রধান নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করে অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা আওয়ামীলী সহ সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামীলীগ নের্তৃবৃন্দ।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]